৩৫ হাজার ICDS কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার

11th February 2024 7:29 pm সংবাদ
৩৫ হাজার ICDS কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার


Anganwadi Recruitment 2024: রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুন বড় সুখবর। পশ্চিমবঙ্গে প্রায় ৩৫,০০০ শুন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। বিধানসভায় এই নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানালেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

Anganwadi Recruitment 2024

পদের নাম- এখানে দুটি পদে নতুন কর্মী নিয়োগ করা হবে, যথা-

১) অঙ্গনওয়াড়ি কর্মী ও

২) অঙ্গনওয়াড়ি সহায়িকা।

শুন্যপদ– রাজ্যে মোট ১ লক্ষ ১৯ হাজার ৪৮১টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। তার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী পদ ফাঁকা আছে ২১,৪৯২টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ ফাঁকা আছে ১৩,৯০৬ টি।

শিক্ষাগত যোগ্যতা– উপরের দুটি পদে (Anganwadi Recruitment 2024) আবেদনের ক্ষেত্রে, প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা– এখানে আবেদন করতে চাইলে, আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

মাসিক মাইনে– অঙ্গনওয়াড়ি কর্মী পদের মাসিক ৮,৩৫০/- টাকা মাইনে দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের মাসিক ৬,৩০০/- টাকা মাইনে দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীকে এখানে (Anganwadi Recruitment 2024) লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে, ৯০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় পাশ করলে ১০ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাবেন। লিখিত পরীক্ষা হবে ২ ঘন্টার।

লিখিত পরীক্ষার সিলেবাস

১) বাংলা ভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে (দশম শ্রেণী মানের) – ১৫ নম্বর।

২) পাটিগণিত (দশম শ্রেণী মানের) – ২০ নম্বর।

৩) পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন- ১৫ নম্বর।

৪) ইংরাজী (ইংরাজী ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান), সরল অনুবাদ (দশম শ্রেণী মানের) – ২০ নম্বর।

৫) সাধারন জ্ঞানের প্রশ্ন- ২০ নম্বর।

 

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সব জেলাতে একবারে নিয়োগ হবে না। ধাপে ধাপে সব জেলাতে নিয়োগ করা হবে। আপনার জেলার অফিশিয়াল ওয়েবসাইটে লক্ষ রাখবেন আবেদন করতে চাইলে।

 





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।