মৃত্যু সংবাদ - শেখ রমজান আলী,,

30th May 2020 5:16 pm কবিতা
মৃত্যু সংবাদ - শেখ রমজান আলী,,


কবিতা - ০৫

"মৃত্যু সংবাদ"
শেখ রমজান আলী,,


আমার দীর্ঘশ্বাসে নিভে যাক ক্লান্ত প্রদীপ
আঁধার নেমে আসুক নিঃসঙ্গ জীবনে।
একাকীত্ব মেখেছি সারা শরীর জুড়ে,
দুঃখ দিয়ে মুখ ঢাকি,কোথায় তোমার হাত।
আগে বজ্রপাতের শব্দও ভালো লাগতো
এখন হিযলবনের ‌ঝিঁ ঝিঁ পোকার ডাকও বড্ডো অসহ্য লাগে।
জোনাকিরা আর আসে না আমার ঘরে
একে একে সবাই মুখ ফিরিয়েছে,তোমার মতো।
যেইপথ দিয়ে হেঁটে যাওয়ার কথা ছিল,
সেইখানে এখন নতুন বস্তি গড়ে উঠেছে।
নতুন নতুন মানুষের ভিড়ে নিজেকে বড্ড বেমানান লাগে।
বলো কোথায় দাঁড়াই?
একটা যদি সমুদ্র হতো এই শহরের বুকে
ভাসিয়ে দিতাম যত কালসিটে অনুভূতি।
বালুকা যেমন জলের বিরহে নিজেকে জ্বালায় সূর্যের তাপে
ঠিক সেভাবেই নগ্ন পায়ে হেঁটে যেতাম দীর্ঘ বালুচর।
নিজের ইচ্ছে গুলোকে খুন করেছি তোমার জন্যই
তোমার জন্যই অপরাধী,জেল খাটছি নিজের ঘরেই।
অমাবস্যার থেকেও ভয়ঙ্কর অন্ধকার আমার চার দেওয়ালের পৃথিবী
একটু একটু করে দ্যুতি হারাচ্ছে আত্মা।
চৈত্রের ঝরা পাতার শব্দে,এগিয়ে আসে মৃত্যু সংবাদ।

 

কবি পরিচিতি,,,

কবি শেখ রমজান আলী,জন্ম ১২ নভেম্বর ১৯৯০।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার, রামেশ্বর পুর গ্রামে। এক কৃষক পরিবারে জন্ম,
এখন জরির কাজ করেন।
পাশাপাশি চালিয়ে যাচ্ছেন সাহিত্য চর্চা ।





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।