পলাশীর মর্মব্যথা - গোপাল চন্দ্র মুখার্জী

30th June 2020 9:35 am কবিতা
পলাশীর মর্মব্যথা - গোপাল চন্দ্র মুখার্জী


কবিতা - ০৭

:- " পলাশীর মর্মব্যথা "
কবি :- গোপাল চন্দ্র মুখার্জী

******
তরবারীর ঝংকারে - হুংকারে
জেগেছে খঞ্জরে,রক্ত পিপাসা-
কেঁপেছিল উন্মত্ত হ্রেষাধ্বনিতে
পলাশীর শান্ত আম্রকুঞ্জটা! !
ইংরেজ এনেছে বারুদ-গাদা
আমার আছে বর্শা তরবারী,
তীর ধনুক,সামান্য কিছু গোলা-
হটব না পিছু,দেশপ্রেমী আমি! !
আমি সিরাজ,বাংলার নবাব-
দেশের সম্মান রাখতে জানি,
প্রাণ যাবে, যাক জনাব-
সইব না পরাধীনতার গ্লানী! !
এ কি করলে তুমি মীরজাফর ?
করলে এত বড় বিশ্বাস ঘাতকতা !
বিশ্বাস ভরসা ছিল তোমাতে আমার,
আজ বিপন্ন হল দেশের স্বাধীনতা! !
রক্ত ঝরাচ্ছে বীর দেশপ্রেমী
সৈনিকের সাথে সমতালে -
জনসাধারণ,শ্রমিক,কৃষক শ্রেণী,
তখনই তুমি সিংহাসন লোভী হলে ?
ইতিহাস স্মরণে রাখবে চিরকাল -
পলাশীর লড়াইয়ের বীর গাঁথা!
ভারত দেখত রোজ স্বতন্ত্র সকাল
যদি, না করতে তুমি বিশ্বাসঘাতকতা !
--------------
( ঐতিহাসিক পলাশীর যুদ্ধ দিবস স্মরণে )

 

গোপাল চন্দ্র মুখার্জী





Others News