পরিযায়ী --- অজয় চক্রবর্তী

30th June 2020 6:24 pm কবিতা
পরিযায়ী --- অজয় চক্রবর্তী


কবিতা - ০৮

-পরিযায়ী
---অজয় চক্রবর্তী

 

যার রক্ত ঘাম হয়ে শুধু ঝরে,
তার মেহনতে সমাজের চাকা ঘোরে।
যত উন্নতি সবই তার অবদান,
তারা তো পায়না কোনোদিনই সম্মান।

তারা কাজ করে কারখানা কতো মিলে,
আধপেটা খায় মালিকরা টাকা দিলে।
মাথা গোঁজবার বস্তিতে মেলে ঠাঁই,
মেহনত ছাড়া তার কোনো পুঁজি নাই।

পরিযায়ী হয়ে আগাছার মতো বাঁচে,
মজুরি বাড়লে ময়ূরের মতো নাচে।
দেশের বাড়িতে জোটে না দুমুঠো ভাত,
পরিবারে সদা ঘাত আর প্রতিঘাত।

তারা তো বোঝেনা রাজনীতি কারে বলে,
ভোটের সময় ভোট দিতে যায় চলে।
মিথ্যের বুলি বিশ্বাসে ভোট দেয়,
আশা ভেঙে গেলে পরিযায়ী হয়ে যায়।

তারা কোনোদিন বসে না সিংহাসনে,
ইতিহাস তাই রাখেনা তাদের মনে।
আমরা তাদের রক্ত ঘামেই সুখী,
জীবন দিয়েও পরিযায়ী বলে দুখী।

 

অজয় চক্রবর্তী





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।