জীবনকথা --- জয়ন্ত চট্টোপাধ্যায়

30th June 2020 8:13 pm কবিতা
জীবনকথা --- জয়ন্ত চট্টোপাধ্যায়


কবিতা - ১১

জীবনকথা

---- জয়ন্ত চট্টোপাধ্যায়

জল

জলের গল্প শুনলে সাগরী বাউরির কথা মনে পড়ে।বড়ো কষ্টে ওরা

তোমার স্বপ্ন দেখে।ওগো জল তুমি বিলাসের গল্প ছেড়ে ওদের কাছে যাও।

ওরা তোমায় চাইছে মরুর ছাগলের মতো।নিজের রক্তে ওদের তৃষ্ণা আর

মেটে না।ওরা তোমাকেই চায়।

খাবার

সুখাদ্যের গল্পবিলাস আর ভালো লাগে না দরজায় দাঁড়ায় দীনু মাণ্ডী।

খিদের আগুনে ওরা পোড়ে অথচ থুঃ!থুঃ! করে খাবার ফেলে দেয়াদের টেবিলে

বেশ পড়ে থাকো অনাদর।

দীনুরা আগুন ঢাকে পিঁপড়ের ডিম আর লতাপাতা দিয়ে।ওদের একটু

আদর দিও ভাত।

বিত্ত ছেড়ে নিত্য অভাবের ঘরে যেও।

হাওয়া

হাওয়ার নামে আমার আমি হারু মালোর কথা ভাবি।

ওরা প্রবল গরমে মরলে

তুমি অকরুণ ঔদাসিন্যে অদৃশ্য দেয়াল গেঁথে থাকো।ছেঁড়া কাপড় চায় তোমার

শীতঘুম আর ওরা একটু গরম নেবে।তুমি হিংস্র উদ্যমে চামড়া ছিঁড়ে নাও।

তোমাকে তালগাছ মানে না সম্পদ।তুমি শুধু নতুন নামে পাতার কুটির ভাঙো।

মরাদের মেরে যত সুখ!তাই তুমি মরাদেরই মারো!

ফুল

একগুচ্ছ সাদা ফুলে হিমু বাউরির মুখ আঁকা।নরক এবং দেবালয়ের ফারাক

না জানা বালিকা চাঁদ দেখার মতো ময়লা টাকা দেখে যাতে তার রুগণ মায়ের

হাসি লেখা।আমি তাকে শিক্ষা বা শিশুশ্রমের কথা বলতে পারি না কোনো স্বপ্নও

দেখাই না।নিষ্পাপ মুখের দহনে আমি ফুলকে বলি ওদের দুর্গন্ধ ঘরে

একটু সুরভি ছড়িও।

 





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।