প্রেমেরি ছলনা --- সুমন রঞ্জন সেন

3rd July 2020 7:40 am কবিতা
প্রেমেরি ছলনা --- সুমন রঞ্জন সেন


কবিতা - ১৫

প্রেমেরি ছলনা
সুমন রঞ্জন সেন

 

চোখেরি পলকে মাধুরী কথনে
বেসেছি তোমায় ভালো,
সুরভি দেহটি রেখেছি মননে
প্রেমেরি খেলাতে আলো।

মায়াবী জগতে করেছো ছলনা
তোমারি বুকেতে কত,
দিয়েছো যাতনা গোপনে ললনা
রয়েছে বেদনা তত।

আমাকে কাঁদিয়ে বাহারি রূপেতে
নয়নে নয়নে খেলা।
অদূরে দু'জনে রূপসী প্রেমেতে
মিলনে মধুর মেলা।

আমাকে পুড়িয়ে শোভিত সজনী
ওপারে দিয়েছো পাড়ি,
নীরবে একাকী জাগিয়ে রজনী
নয়নে দুখেরি বারি।

বিরহে জেগেছে আশারি আলোটি
মননে যাতনা যাহা,
সৃজিবো ভূমিতে প্রকাশে মায়াটি
দেখিবে ভুবনে তাহা।

 

 





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।