নন্দখুড়োঁ ---সুকান্ত পাল

5th July 2020 7:53 pm কবিতা
নন্দখুড়োঁ ---সুকান্ত পাল


কবিতা - ১৮

 à¦¨à¦¨à§à¦¦à¦–ুড়োঁ
--- সুকান্ত পাল

 

আমাদের নন্দখুঁড়ো
হয়নি তেমন বুড়ো
হলে হবে বছর আশি
দোষের মধ্যে কেবল কাশি
চাঁড়া কভু দিলে হাঁটুবাত
কাতরায় এক দুটি রাত।
দু’মাড়ি পিতল দাঁতে
ছাতু ভাত চিবোয় তাতে।
টেকো মাথা কলপ দিয়ে
দুনাকে নস্যি নিয়ে
হেঁচে কেশে যায় হাঁপিয়ে
বাজখাঁই গলা কাঁপিয়ে
আমাদের নন্দ খুঁড়ো
হয় নি তেমন বুড়ো।
হয়তো বা ভাগ্য দোষে
গাল মুখ গিয়েছে বোসে
খুঁড়ি মাও গিয়েছে চলে
খুঁড়োকে একলা ফেলে
আসে যায় পাতনা ঘটক
ঝোলাতে নিয়ে ফটক
একে একে দিন চলে যায়
বেঁধে বুক আশায় আশায়
ধূতি ছেড়ে জিন্স ধরেছে
চটি নয় জুতো পরেছে
কত ক্রিম মাখছে মুখে
হিসেব ও রাখছে টুকে
সেলুনে গোঁফ কামিয়ে
কিছুটা গলা নামিয়ে
পাতনাকে বলছে খুড়ো
‘এখনও হইনি বুড়ো।

সুকান্ত পাল

 





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।