প্রশংসা সব তোমার

3rd August 2020 1:08 pm কবিতা
প্রশংসা সব তোমার


* প্রশংসা সব তোমার *
--- রাফিয়া সুলতানা
 

প্রশংসা সব তোমার ,জপি
পবিত্র ঐ নামে,
নিপুণ হাতে গড়লে প্রভু
নিখিল ধরাধামে!
এতো রঙে এতো রূপে
সৃজি বসুন্ধরা -
গড়লে দিয়ে বুদ্ধি বিবেক
মানব, সৃজনসেরা!

দিলে আলো দিলে বাতাস
দিলে জলধারা,
গুণে তোমার সে দান আমি
মুগ্ধ ,দিশেহারা!
সুনীল আকাশ সবুজ কানন
ঊষর মরুভূমি -
ধূসর পাহাড় তুলে চিবুক
গগনে যায় চুমি!

রঙবেরঙের ফুলের বাহার
ফলে ভরা শাখি,
জলে চরে মাছের শ্রেণী
বনে পশুপাখি ।
রাখোনিতো কেনোই অভাব
তবু অবোধ আমি-
চেয়ে চেয়ে ভাসাই দুচোখ
নিত্য দিবসযামি!

ক্ষমা করো নাদান এ প্রাণ
ভরাও এ মন সুখে-
কৃতজ্ঞতা ভ'রে থাকে
যেন হৃদয়-মুখে!
ধন্য আমি তোমার দয়ায়
মানব জনম পেয়ে-
সমাপ্ত হয় জীবন যেন
তোমার গুণ গেয়ে!





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।