প্রশান্তি

3rd August 2020 4:09 pm কবিতা
প্রশান্তি


* প্রশান্তি *
---- রাফিয়া সুলতানা
10.10.18

হাস্নাহেনা ফুলে
গায় যে দুলে দুলে
রঙিন রঙিন প্রজাপতি
সুগন্ধে তার ভুলে!

মিষ্টি মধুর গানে
আনন্দ দেয় কানে,
সুললিত সুরের ধারায়
পুলক জাগে প্রাণে!

বৃষ্টি ঝরার কালে
যেন নাচের তালে
হিমেল হাওয়া লাগায় গতি
পক্ষীরাজের পালে!

চাঁদের মতন মুখে
রইযে চেয়ে সুখে,
হৃদয় ভরায় প্রফুল্লতায়,
প্রশান্তি এই বুকে!





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।