সার্থক এই জন্মগ্রহণ

3rd August 2020 5:09 pm কবিতা
সার্থক এই জন্মগ্রহণ


* সার্থক এই জন্মগ্রহণ *
----- রাফিয়া সুলতানা
02.08.20

ফুলে ফুলে ভরা 
আমার বসুন্ধরা,
শীত গ্রীষ্ম বসন্তে যে
সাজছে মনোহরা!

রঙবেরঙের পাখি 
ভরিয়ে তরুর শাখি
সকাল বিকাল সন্ধ্যাবেলা 
করছে ডাকাডাকি!

সুনীল সুনীল মেঘে 
আকাশ পারে জেগে
লাগিয়ে পালে পুবের হাওয়া
ধায়ছে খরবেগে!

ছলাৎ ছলাৎ জলে 
দীঘির কুলে কুলে
জলতরঙ্গ বাজায় যেন 
বিবিধ সুর তুলে!

সবুজ সবুজ পাতা 
দুলিয়ে তার মাথা
করতালির সঙ্গে জানায় 
আনন্দ বারতা!

রবির কিরণধারা 
হিসাব নিকাশ হারা
আশীষ হয়ে ঝ'রে যেন 
ভরায় ভুবন সারা!

এইতো আমার ধরা
রঙ্গরসে ভরা,
ধন্য আমি,সার্থক এই
জন্মগ্রহণ করা!





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।