* বহুরূপী রবি *
--- রাফিয়া সুলতানা
14.03.20
ভোরবেলা রাঙে রবি টুকটুকে লালে
ঠিক যেন টিপ দেওয়া আকাশের ভালে!
দুপুরে সে সূর্যটা গনগন জ্বলে
চোখ যেন ঝলসায় সেই দাবানলে!
সাঁঝবেলা মেঘে আঁকা গগনের শোভা
সাজে রূপ মনোহর সূর্যের প্রভা!
শীতকালে মিঠে রোদ লাগে যবে দেহে
ভরে ওঠে প্রাণমন যেন তার স্নেহে !
শরতে যে মেঘ সনে খেলে লুকোচুরি
বর্ষায় অভিমানে লেপে রয় মুড়ি!
বহুরূপী রবি যেন সারা দিনমানে
জীবকূল বেঁচে রয় তার অবদানে!