তুমি আসবে না বলে! ---বিশ্বজিৎ কর

11th October 2020 9:16 am কবিতা
তুমি আসবে না বলে! ---বিশ্বজিৎ কর


 à¦¤à§à¦®à¦¿ আসবে না বলে!

বিশ্বজিৎ কর

************

তুমি আসবে না বলে,

এইমাত্র দরজা বন্ধ করলাম!

(একটা টিকটিকি বাম দিকে পড়ল!)

তুমি আসবে না বলে,

কবিতাগুলোর সে কি মজা!

(খাঁচার টিয়া বলল-"বাঁচা গেল!")

তুমি আসবে না বলে,

স্ক্রিপ্ট অসমাপ্ত রয়ে গেল!

(নাট্যকার পালিয়ে বাঁচল!)

তুমি আসবে না জানি,

কত কিছু সহজ হয়ে গেল!

(তোমার আসাটাই যে কঠিন ছিল!)





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।