সে কাঁদছে --- নারায়ণী সরকার

11th October 2020 9:47 am কবিতা
সে কাঁদছে --- নারায়ণী সরকার


সে কাঁদছে

নারায়ণী সরকার

***************

দেখেছো সে কাঁদছে,যে নারীর

এখনো জন্ম হয়নি, মহাশূন্যের​ বুকে

বসে।

সে দেখছে পঙ্কিল আবর্তের ঘেরাটোপে

কিভাবে নারীরা জন্ম নিয়ে পড়ছে ধ্বসে।

আঁধারের হা-মুখটা লাভার চেয়েও অধিক জ্বলন্ত,

নারীর​ নরম মাংস ছিঁড়ে ছিঁড়ে গিলছে।

হাড় গুলো টাকা দিয়ে ঢাকছে,

বুক চিতিয়ে আঁধার আরও নতুন নারী খুঁজছে।

সে কাঁদছে,

সন্মুখে শিমুল ডালে বসা পোয়াতি কাকটাকে দেখে,

পাশ দিয়ে মোমবাতি​ মিছিল হাঁটছে,

ধ্বনিত হচ্ছে বিচার চাই, শাস্তি চাই

ফাঁসি চাই।

তার পাশে মৌন মিছিল মুখে কথা নেই,

বুকে দগদগে কলিজা ফাঁটা চিৎকার,

কবিরা কালিতে অস্ত্র ধারণ করে জানায় ধিক্কার।

কিন্তু এত সব কাঠগড়ায় পৌঁছাবে তো ?

তারপর দিন, সপ্তাহ, মাস, বছর কিংবা

বছরের পর বছর কোথায় বিচার ?

বিচারক গরম কফিতে চুমুক দিয়ে ঠোঁট দুটি

পুড়িয়ে ফেলেছে, বড্ডো নির্বাক।

পোয়াতি কাকটার অগ্নিঝরা চিৎকারে বলছে

আমি মা হতে চাই না , আমি মা হতে চাই না, আর বলছে

ও মেয়ে তুই জন্ম নিস্ না

তুই জন্ম নিলে তোর গর্ভেই জন্মাবে চিল, শকুন,

হায়না, নরখাদক নামের হাজার আঁধার।

সে কাঁদছে...।





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।