ছক ---সুজিত কুমার মণ্ডল

11th October 2020 10:26 am কবিতা
ছক ---সুজিত কুমার মণ্ডল


ছক

সুজিত কুমার মণ্ডল

****************

ছক সব ভেঙে যায় নিয়মিত প্রত্যহ গোপনে

চেনা সুর ছন্দ সব বয়ে যায় সময়ের স্রোতে

ভগ্নস্তূপ জুড়ে ফের জন্ম নেয় স্বপ্নিল নির্মাণে

আবার নতুন ছক - সুর - তাল । জরিপের ফিতে

মেপে রাখে সব ক্ষণ , যাপনের আলো - অন্ধকার

ভাঙা ছক জোড়া লাগে চেনা ছন্দে হঠাৎ আবার ।

প্রতিটি নদীর কোলে জন্ম নেওয়া সমস্ত সভ্যতা

ধ্বংসের বারতা নিয়ে , ক্ষয়ে ফের নব রূপে জাগে,

তুলসী তলায় জ্বালে স্বপ্নময় দীপের স্নিগ্ধতা

গোধুলির সব রঙ,শেষমেশ সন্ধ্যার আবেগে ।

ছক ভাঙে জোড়ে ফের ,ভাঙা গড়া খেলা চিরন্তন

সময় বিবাগী আজ,কাল ফের গৃহ--স্হি ভীষণ ।





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।