"পুরুষত্ব কোথায় তুমি ?"
গোপাল চন্দ্র মুখার্জী
********************
হে পুরুষ , তোমায় আমি বলি সভ্য !
বাহুবল ,শক্তি , প্রাপ্ত করেও উচ্চশিক্ষা -
বিচার করো কি তুমি , তোমার আচরণ সভ্য কিনা ?
তোমাদের মধ্যেই লুকিয়ে আছে ঘৃণিত বন্য -
যার আচরণ পশুর স্বভাবের থেকেও ঘৃণ্য !
সেই সমস্ত পুরুষেরা আজ নারীকে করছে সন্ত্রস্ত -
লজ্জা ,সম্মান এবং সুরক্ষা সব হচ্ছে বিধ্বস্ত ,
অবিরাম লাঞ্ছিত - ভীত নারীর তুমিই হলে কারক ,
আর অবশিষ্ট আমরা নির্বাক পৌরুষহীন দর্শক !
রোজ মুখ্য খবরের হেডলাইন সজ্জিত থাকে
ধর্ষক - ধর্ষিতার নৃশংস - লজ্জিত সংবাদে ,
ঝুঁকে যায় মাথা ক্ষোভিত হৃদয়ে -
কিছু পুরুষের অপ্রাকৃতিক পৌরুষে।
ঘৃণিত পুরুষ হয়েও প্রশ্ন জাগে মনে -
কোথায় আজ শক্ত প্রশাসন , মুক্ত বিচার ?
হয়েছে কি আজ মুখর নেতারা নীরব ?
ভাবি , যুবাপুরুষের কি ভেঙেছে মেরুদন্ড -
যেখানে মা ,বোন - কন্যার ইজ্জত হচ্ছে লন্ড ভন্ড !
ছেড়ে দাও পুরুষ বলে গর্ব করা -
পরে নাও টিপ ,শাড়ি আর চুড়ি - বালা !