তুমি আসবে
রোজমিন বেগম
***************
তুমি আসবে যদি
এক টুকরো আকাশ নিয়ে এসো
আমি পাখি হয়ে উড়তে চাই
তোমার আকাশে ।
তুমি আসবে যদি
ভোরের শীতল নির্মল বাতাস নিয়ে এসো
আমি প্রান ভরে শ্বাস নিতে চাই
তোমার বাতাসে ।
তুমি আসবে যদি
এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে এসো
আমি হৃদয় ভরে সুগন্ধ নিতে চাই
তোমার গোলাপে ।