ছন্দ --- সুশান্ত ঘোষ

17th October 2020 5:30 pm কবিতা
 ছন্দ --- সুশান্ত ঘোষ


 à¦›à¦¨à§à¦¦

সুশান্ত ঘোষ

*******************

চাঁদখানি দেখে আজ,,,,,,, মনে আসে ছন্দ,

কলঙ্কের বোঝা কাঁধে,,,,,,, তবু নেই দ্বন্দ্ব ।

ভালবাসা ডাক দিয়ে,,,,,,,,,যায় যেন অঙ্গে ,

কাছে এসে বুকে টেনে,,,,,, নিয়ে যায় সঙ্গে ।

গোপন হৃদয় কথা,,,,,,,,,,,, ধরা দেয় স্পষ্ট ,

মেঘ এসে ঢাকা দিয়ে,,,,,,, বাড়ায় যে কষ্ট ।

দুর পানে চেয়ে থাকি,,,,,,,, খুঁজতে সান্ত্বনা,

মনে শুধু ভিড় করে,,,,,,,,,, না দেখা যন্ত্রণা ।

আশা নিয়ে বাঁচে মন,,,,,,, এটাই তো সৃষ্টি,

দুঃখের দিনটা কেটে,,,,,,,, সুখ খোঁজে দৃষ্টি ।

ছন্দ আজ ভালবেসে,,,,,,,,দেখায় রাস্তাটা,

ভাল মন্দ সুখ দুঃখ,,,,,,,,,, নিয়ে জীবনটা ।

হাত ধরে থেকো বন্ধু,,,,,,,, সঙ্গী করে কাজ ,

দ্বন্দ্ব ভুলে ছন্দ নিয়ে,,,,,,,,, সুখ করে রাজ ।।





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।