১১. মাতাপিতার জন্য--- রতন বসাক

23rd January 2021 11:49 am কবিতা প্রতিযোগিতা
১১. মাতাপিতার জন্য--- রতন বসাক


লোককবি এনামুল আলী খান স্মৃতি সাহিত্য সম্মানে - ২০২১ 

*** কবিতা ০০ à§§à§§ 

মাতাপিতার জন্য

রতন বসাক

 

অনেক কষ্ট সহন করে

জন্ম দিল মাতা,

সুখে দুখে পাশে থাকে

বাবা যেন ছাতা।

 

কেঁদে উঠলে ছুট্টে এসে

কোলে তুলে নিতো,

বুকে চেপে আদর করে

চোখ মুছিয়ে দিতো।

 

আমি যাতে ভাল থাকি

সেটাই করে যেতো,

খাইয়ে দিয়ে পরে গিয়ে

মা যে কিছু খেতো।

 

যখন যেমন প্রয়োজনে

বাবা দিতো কিনে,

আমার জন্য যেটা ভাল 

সেটা আগে চিনে।

 

ভালোবাসি বলে নাতো 

কখনো তাঁর মুখে,

চেষ্টা করতে থাকে সদা

থাকি যেন  সুখে।

 

মাতা পিতার যত্ন পেয়ে

জীবন হলো  ধন্য,

এখন  আমি যা হয়েছি

সবই তাঁদের জন্য।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।