১৫. হে বীর সাধক --জয়ন্ত পাত্র

24th January 2021 7:14 pm কবিতা প্রতিযোগিতা
১৫. হে বীর সাধক  --জয়ন্ত পাত্র


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা - ২০২১

** বিভাগ --- কবিতা --à§§à§« 

হে বীর সাধক *

--জয়ন্ত পাত্র

 

২৩/০১/২১

দেশ মাতৃকার দামাল ছেলে

নেতাজী সুভাষ তুমি,

স্বপ্ন ছিল তোমার চোখে

স্বদেশ জন্মভূমি ।

"তোমার আমাকে রক্ত দাও

দেবো স্বাধীনতা",

ছিল তোমার উক্তি মহান

প্রেরণা মানবতা ।

আজো দাদুর কণ্ঠে শুনি

তোমার কীর্তির কাঁথা,

"মুক্তির সোপান তলে" শুনি

দাদির জয়গাঁথা ।

বাবার মুখে শুনেছিলাম

তুমি নেতার নেতা,

মায়ের চোখে তুমি মহান

দিব্য পৌরুষ হেথা ।

স্বদেশ হলাম আমরা আজকে

পতাকা ওই উড়ে,

দেখলে না বীর তুমি শুধু

একটি বারো ঘুরে ।

তোমার আসন শূন্য আজো

পূর্ণ হলো না যে,

ফিরে এসো দেশের নেতা

বীর নেতাজী তাজে ।

মনে প্রাণে ডাকি তোমায়

নেতাজী নাম ধরি,

হে বীর সাধক ! মহান কর্মী

তোমায় প্রণাম করি ।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।