১৭. চরৈবেতি --- রাজকুমার সরকার

25th January 2021 8:05 pm কবিতা প্রতিযোগিতা
১৭. চরৈবেতি  --- রাজকুমার সরকার


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা - ২০২১ 

*** বিভাগ -- কবিতা - à§§à§­ 

চরৈবেতি

রাজকুমার সরকার 

 

প্রতিদিন মনের বন্ধ দরজা খুলি ।

মেখে নিই সোনা রোদ।

গাছগুলোকে জল দিই

গাছেদের সাথে দু'দণ্ড কথা বলি ......

ঝাপসানো চোখে উঁকি মেরে দেখে নিই জীবন কত ছন্দময়।

আকাশের দিকে চাইতেই চোখে পড়ে পাখীদের আনাগোনা।

নীল আকাশের কাছে শপথ নিই আরও এগিয়ে চলার .....





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।