১৮. কুড়ির করোনা --- শিবানী পান্ডা

25th January 2021 8:08 pm কবিতা প্রতিযোগিতা
১৮. কুড়ির করোনা --- শিবানী পান্ডা


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১

*** বিভাগ -- কবিতা -- à§§à§® 

কুড়ির করোনা

শিবানী পান্ডা

 

স্তম্ভিত আজ বিশ্ববাসী নিঃস্ব হওয়ার ভয়,

মারণ রোগে যুদ্ধ করেই আনতে হবে জয়।

জনশূন্য স্পেন ইতালি করছে হাহাকার,

লাশের পাহাড়ে শহর ঢাকে কে করবে সৎকার?

ধনী-গরীব নেইকো বিচার মরছে আট-আশি,

লকডাউন মানলে পরে ফুটবে মুখে হাসি।

সহস্র বছর শেষে এখন করোনা রুপী মহামারী,

মাস্কে ঢাকো মুখটি তোমার হাতে স্যানিটাইজারি।

বাইরে হলেই মুখবন্ধন দূরত্ব বজায় রেখে,

নইলে মরণ আসবে ছুটে ধরবে ভালোবেসে।

যমে ছুঁলেও ডোমে ছোঁবেনা দূরত্বে প্রিয় জন,

আপন মানুষ পর হয়ে যায় শেষ দেখা পায় না স্বজন।

ভগবানকে চোখে দেখিনি দেখেছি ডাক্তার নার্স,

এই যুদ্ধে তোমরা নায়ক অস্ত্র দুটো হাত।

রক্তে-মাংসে স্বয়ং দেবতা এই মহাসঙ্কটের দিনে,

সুজন-স্বজন ভুলেছো সবই সংগ্রাম কোভিট নাইনটিনে।

দাঙ্গা লড়াই দলের বড়াই হারিয়ে গেছে সব,

প্রতিধ্বনির স্তোক বাক্যে ত্রাহি ত্রাহি রব।

জনকোলাহল শূন্য সমাজ প্রকৃতি দিচ্ছে বিশুদ্ধ শ্বাস,

অযাচিত নিস্তব্ধতা বিশ্বত্রাসে করোনা ভাইরাস।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।