২১. ছকবাঁধা --মিতালী রায়

28th January 2021 11:46 am কবিতা প্রতিযোগিতা
২১. ছকবাঁধা  --মিতালী রায়


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১

***** কবিতা -- ২১ 

ছকবাঁধা

--মিতালী রায়

 

ছকেবাঁধা জীবনটা

হারিয়েছে তার খেই,

দেখো তাকিয়ে চারিপাশটা

‌ কেউ কোত্থাও নেই ।

হঠাৎ ভাঙল ঘুমটা

চোখ মেললাম যেই,

সুন্দর হোলো সকালটা

ফুলের সুগন্ধেই ।

আছে, আছে সব্বাই আছে

ভয় পেওনা কেউই

নতুন দিন, নতুন সূর্য

ডাকছে তোমাকেই ।।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।