২২. অযোগবাহ --- ঋভু চট্টোপাধ্যায়

28th January 2021 12:11 pm কবিতা প্রতিযোগিতা
২২. অযোগবাহ  --- ঋভু চট্টোপাধ্যায়


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১

****** কবিতা --২২

অযোগবাহ           

  ঋভু চট্টোপাধ্যায়

 

এক একটা জানলা থেকে এক এক রকম আকাশ,

শামিয়ানার নিচে খাবি খায় অলীক শ্বাস–প্রশ্বাস।

একটা টেবিলের চারদিকে পেতে রাখা বোতলের

বিশ্ব পরিচয় না জেনেও গ্লাসের পর গ্লাস চুমুকে

শেষ হয়ে যাওয়া শুখা সম্পর্কেও তো বৃষ্টি পড়ে।

ভুল ভাবনা থেকে যা কিছু নুন লঙ্কা অথবা

পুরানো তরকারি তাদের হয়ে এখনো কোন সমাধি

রচিত না হলেও যাত্রাপথ মানেই কিন্তু নতুন কিছু নয়।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।