লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১
****কবিতা:-- ২৪
জীবনতরী
----সুরাবুদ্দিন সেখ
খেয়াঘাট পাড়ে অবতরণ হয়েছি সেইদিনে
না জানি কবে পাড়ি দেব এই গাঙ ছেড়ে
দূর ও নিকট আশা; উঠবো পুষ্প উদ্যানে
ঊষার আলো আর সুরভিত হবে ফুলের ঘ্রাণে।
না জানি ফেলে দেবে গভীর জলে
হয়তো পৌঁছে দেবে গন্তব্যস্থলে
জলপথ মাঝে হতে পারে বিপদ
হতে পারে কঠিন ঝড় ও বজ্র নিনাদ।
মানব জীবন প্রবাহমান তরী
যবে থেকে দিয়েছি হামাগুড়ি
ক্ষিতীশ দিয়েছেন ছেড়ে এই তরী
সুখ-দুঃখ বুঝিয়ে দেয় এর কান্ডারী।
চলন্ত নৌকায় শত স্বপ্ন ভান্ডার
বাস্তব অবাস্তবে হয় আলো আঁধার
সুখের ঠিকানায় ভাবি গন্তব্যস্থল
দুঃখের ঠিকানায় ভাবি পতনের স্থল।
সীমানা সমাপ্ত হবে যবে
আসল স্থলে নামিয়ে দেবে
হবে না এই গাঙে আর আরোহণ
নতুন পারে হবে নতুন জীবন।।