লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতার

12th August 2021 8:22 pm সংবাদ
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতার


News: বৃহস্পতিবার নবান্নে সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য নয়া নিয়মকানুন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার কথায়, এবার দুয়ারে সরকারে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য আলাদা ক্যাম্প থাকছে। সেখান থেকে বিলি হবে ফর্ম। ফর্মে থাকবে ইউনিক নম্বর। সেই নম্বর নথিভুক্ত হবে সরকারের কাছে। আর এই নম্বর ছাড়া ফর্ম ফিলাপ করা যাবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাইরে থেকে এই ফর্ম কেনা যাবে না। কোনও সংগঠন যাতে এই ফর্ম নিয়ে বাইরে অর্থের বিনিময়ে বিক্রি করতে না পারেন,তার জন্যই এই ব্যবস্থা। তবে শুধু ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ফর্ম নয়, কৃষক বন্ধু–স্বাস্থ্যসাথীর ফর্মেও থাকছে ইউনিক নম্বর। আর এ নিয়ে কারোর অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে জানানো যাবে অভিযোগ। তার জন্য দু’টি নম্বর চালু করছে সরকার। নম্বর দু’টি হল–১০৭০/ ২২১৪–৩৫২৬।

কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য আবেদন করতে পারবেন না তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‌যাঁরা সরকারি চাকরি করেন, পেনশন পান কিংবা ভাল বেসরকারি চাকরি করেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। অন্যরা মাসে ৫০০ এবং তফশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা মাসিক ১ হাজার টাকা পাবেন।’‌ 





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।