মারা গেল আর এক নির্ভয়া , দেশে প্রবল আলোড়ন নারী নিরাপত্তা নিয়ে

12th September 2021 9:27 am সংবাদ
মারা গেল আর এক নির্ভয়া , দেশে প্রবল আলোড়ন নারী নিরাপত্তা নিয়ে


News: নির্ভয়ার মতোই পরিণতি হল মুম্বইয়ের নির্যাতিতার। ৩৩ ঘণ্টা লড়াই শেষে মৃত্যু হল তাঁর। যা প্রশ্ন তুলে দিয়েছে মহারাষ্ট্রের নারী নিরাপত্তা নিয়ে। বিরোধীরা কাঠগড়ায় তুলেছে থ্যাকারে সরকারকে। যদিও ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটিকে ‘মানবতার উপর গভীর ক্ষত’ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে। ফাস্টট্র্যাক গঠন করে অভিযুক্তের দ্রুত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছে বিজেপিও। 
শুক্রবার ভোররাতে পুলিস কন্ট্রোলরুমে ফোন আসে, সাকিনাকা একালায় রাস্তার ধারে এক মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। পুলিস পৌঁছে দেখে, রাস্তার ধারে দাঁড় করানো একটি টেম্পোতে পড়ে রয়েছে মহিলা। রক্তে ভেসে যাচ্ছে দেহ। তদন্তে জানা যায় তাঁকে ধর্ষণ করে গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকী তাঁকে ছুরি দিয়েও আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ৩৪ বছরের মহিলাকে তুলে ঘাটকোপারের রাজাওয়াডি হাসপাতালে ভর্তি করে পুলিস। সিসিটিভি দেখে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোহন চৌহানকে (৪৫)। আদালত তাকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ধৃতের রক্তমাখা জামাকাপড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনা নিয়ে শুরু হয় সমালোচনা। দিল্লিতে ২০১২ সালে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ডের কথা উঠে আসে। 





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।