বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপের জেরে দক্ষিণবঙ্গে হবে প্রচুর বৃষ্টি , হতে পারে বন্যা

12th September 2021 9:37 am সংবাদ
বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপের জেরে দক্ষিণবঙ্গে হবে প্রচুর বৃষ্টি , হতে পারে বন্যা


News:  বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় আসবে। তবে গভীর নিম্নচাপ হিসেবে এটি ওড়িশা উপকূল অতিক্রম করে ছত্তিশগড়ের দিকে চলে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ওড়িশার দিকে গেলেও, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা  à¦¥à¦¾à¦•ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।  à¦•াল, সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বেশি  à¦¬à§ƒà¦·à§à¦Ÿà¦¿à¦° সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে  à¦¬à§‡à¦¶à¦¿ মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকা জেলাগুলির মধ্যে কলকাতা ছাড়াও   রয়েছে দুই ২৪ পরগনা, দু‌ই ঩মেদিনীপুর, হাওড়া, হুগলি,  à¦¬à¦¾à¦à¦•ুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম। রাজ্যের উপকূলবর্তী তিন জেলা— দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে নিম্নচাপের প্রভাব বেশি পড়বে।  à¦‰à¦ªà¦•ূল সংলগ্ন ও তার কাছাকাছি এলাকাতে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইবে বলে জানানো হয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া জেলায় ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪০-৫০ কিলোমিটারও হতে পারে। 





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।