নাগাল্যান্ডে নাগরিক হত্যা নিয়ে অমিত শাহ কি বললেন ?

6th December 2021 8:09 pm সংবাদ
নাগাল্যান্ডে নাগরিক হত্যা নিয়ে অমিত শাহ কি বললেন ?


News:  নাগাল্যান্ডে জঙ্গি ভেবে গুলি চালায় সেনা। তাতে প্রাণ যায় ১৪ ডন নিরীহ নাগরিকের। এই নিয়ে উত্তাল নাগাল্যান্ড। তার আঁচ এসে পড়ল সংসদেও। লোকসভা এবং রাজ্যসভায় বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও বিরোধীরা নিজেদের দাবিতে অনড়। তাঁদের দাবি, নাগাল্যান্ড থেকে আফস্পা প্রত্যাহার করতে হবে।
সোমবার লোকসভায় অমিত শাহ বললেন, ‘‌এই ঘটনায় অনুশোচনা রয়েছে ভারত সরকারের। মৃতদের জন্য শোক প্রকাশ করছি। তদন্তের জন্য বিশেষ তদন্তকারী জল (‌সিট)‌ গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক হলেও এখন নিয়ন্ত্রণে। সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না হয়।’‌ 
এক ঘণ্টা পর একই বিবৃতি রাজ্যসভাতেও পাঠ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্যের মাঝেই বিরোধীরা স্লোগান তোলে, ‘‌এসব চলবে না’‌। বিরোধী দলের সাংসদরা এই নাগাল্যান্ডের গণহত্যা এবং আফস্পা প্রত্যাহার নিয়ে আলোচনার দাবি তোলেন। কংগ্রেস, ডিএমকে, বসপা, সপা, এনসিপি সাংসদরা প্রতিবাদে সংসদ কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান।





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।