ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত হেলিকাপ্টার দুর্ঘটনায় মারা গেলেন

8th December 2021 7:06 pm সংবাদ
ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত হেলিকাপ্টার দুর্ঘটনায় মারা গেলেন


News: প্রয়াত হলেন ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়ত। বুধবার দুর্ঘটনার কবলে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টার। তাতে ছিলেন সস্ত্রীক সিডিএস এবং আরও কয়েকজন সেনা আধিকারিক। বায়ুসেনা সূত্রে খবর, মৃত ১৩ জনের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়ত।

বুধবার বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ নীলগিরির একটি চা বাগানের উপর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই- ১৭ ভি- ৫ হেলিকপ্টার। কৃষ্ণস্বামী নামে কুন্নুরের এক বাসিন্দা জানিয়েছেন, প্রথমেই একটি বিকট আওয়াজ পান তিনি। আওয়াজে চমকে উঠে ঘর থেকে বেরোতেই তাঁর চোখে পড়ে একটি হেলিকপ্টার ধাক্কা মারল একটি গাছে। ধাক্কার অভিঘাতে মুহূর্তে আগুন জ্বলে যায় হেলিকপ্টারে। আগুনের গোলার মতো তা ধাক্কা মারে আরও একটি গাছে। কৃষ্ণস্বামীর দাবি, এই ঘটনা দেখে তাঁরা হেলিকপ্টারের দিকে ছোটেন। যখন সেখানে পৌঁছন, দেখতে পান কয়েকজন দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তাঁদের দেহের সিংহভাগই অগ্নিদগ্ধ।





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।