কাঁচা বাদাম গানের গায়ক ভুবন এবার তৃনমূলের ভোট প্রচারে নামলেন

12th December 2021 7:35 pm সংবাদ
কাঁচা বাদাম গানের গায়ক ভুবন এবার তৃনমূলের ভোট প্রচারে নামলেন


News: বীরভূমের দুবরাজপুর এলাকার ‘কাঁচা বাদাম’-এর স্রষ্টা ভুবন বাদ্যকরকে দেখা গেল তৃণমূলের মিছিলে। শনিবার সন্ধেয় রবীন্দ্র সরোবর এলাকায় ভুবন বাদ্যকরের সঙ্গে আড্ডা দিতে দেখা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। সেখানে একটি চায়ের দোকানে জমে ওঠে আড্ডা। চা পান, গানে মজে ওঠে এলাকা। পেশায় বাদাম বিক্রেতা দরিদ্র ভুবনবাবুকে হাতে ২০ হাজার টাকাও তুলে দিলেন তিনি।

শনিবার সকালে বীরভূম থেকে কলকাতায় আসেন। এরপরই ১৪ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে প্রচার করতে দেখা যায় ভুবনবাবুকে। প্রার্থীর সঙ্গে পায়ে পায়ে প্রচারেও অংশ নেন তিনি। দুপুরে প্রচারের পর সন্ধেয় ভুবন বাদ্যকরকে দেখা যায় রবীন্দ্র সরোবরে। সেখানেই চায়ের দোকানে বসে আড্ডা দেন মদন মিত্র-ভুবনবাবুরা। মাইক্রোফোন নিয়ে নিজের গান করেন ভুবনবাবু, পরে তাতে গলা মেলান বিধায়কও। সেই সঙ্গে ভুবনবাবুকে নগদ টাকা দিয়ে করলেন সাহায্য। বুঝিয়ে দিলেন, ‘কালারফুল বয়’ সত্যিই রঙিন, মানবিকও। কলকাতাতেও তাঁর কণ্ঠে শোনা গেল ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম।’





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।