আবার করোনা নিয়ে বড় ঘোষণা - বিধিনিষেধ গুলি দেখে নিন

2nd January 2022 6:46 pm সংবাদ
আবার করোনা নিয়ে বড় ঘোষণা - বিধিনিষেধ গুলি দেখে নিন


 News: সোমবার থেকেই করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে জারি হল একাধিক বিধিনিষেধ। সোমবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পাশপাশি লন্ডন থেকে কোনও বিমান কলকাতা বিমানবন্দরে নামবে না। পাশাপাশি রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমাও বাড়ানো হয়েছে। করোনার বাড়বাড়ন্তে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার প্রকল্প। আজ, রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
একনজরে দেখে নিন করোনা রুখতে কোন কোন বিধিনিষেধ চালু হল

*বন্ধ স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান
*সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন
*বন্ধ সমস্ত সুইমিং পুল, জিম, স্পা, বিউটি পার্লার, সেলুন
*বন্ধ থাকবে চিড়িয়াখানা থেকে সমস্ত পর্যটন স্থল
*সমস্ত সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবে
*৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো
*দূরপাল্লার কোনও ট্রেন বন্ধ হচ্ছে না
*বাজার, শপিং মলে ৫০ শতাংশ মানুষ এক সময়ে ঢুকতে পারবেন
*বিয়ে বাড়ি সহ সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন নিমন্ত্রিত
*রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা, থিয়েটার
*মিটিং ও জমায়েতে সর্বোচ্চ ২০০ অথবা হলের জায়গার অর্ধেক মানুষ থাকতে পারবেন
*রাত্রি ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন চলাচলেও জারি থাকবে কড়া বিধিনিষেধ
*রাত ১০টার পর কোনও অনুষ্ঠান করা যাবে না
*শবযাত্রায় সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন
*১০ শতাংশ আরটি-পিসিআর বাধ্যতামূলক
*বাকি যাত্রীদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট
*মাস্ক না পড়লে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন

করোনার নয়া স্ট্রেইন ওমিক্রন থাবা বসিয়েছে বাংলায়। এই অবস্থায় রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করা হল। শহরের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় কেবলমাত্র কলকাতা শহরেই আক্রান্ত হয়েছেন ২৩৯৮ জন। দু’জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যুও হয়েছে শহরে। উত্তরোত্তর এই সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন চিকিৎসকমহল। এই পরিস্থিতিতে একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। 





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।