মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর

12th July 2023 8:51 pm social study
মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর


মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর

=====

১. কোন তুর্কী সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন?

(a) ইলতুৎমিস ✓✓

(b) মুহাম্মদ বিন তুঘলক

(c) বলবন

(d) আলাউদ্দিন খলজি

Note: আকরিক অর্থে ইকতা বলতে ‘অংশ’ বা ‘ভাগকে’ বোঝায়। মধ্য এশিয়ায় এই ইকতা প্রথা প্রথমে চালু ছিল।

২. তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন?

(a) মুহাম্মদ ঘুরী ✓✓

(b) কুতুবউদ্দিন আইবক

(c) মামুদ গজনী

(d) ইলদুজ

Note: ১১৯১ খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরী ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন। কিন্তু ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মুহাম্মদ ঘুরীর কাছে পরাজিত ও নিহত হন।

৩. দিল্লির কোন সুলতান প্রথম ‘জিজিয়া কর’ প্রবর্তন করেন?

(a) কুতুবউদ্দিন আইবক ✓✓

(b) মুহাম্মদ বিন তুঘলক

(c) ফিরোজ শাহ তুঘলক

(d) ইলতুৎমিস

Note: ‘জিজিয়া’ হল একপ্রকার ধর্মকর। অ-মুসলমানদের উপর এই কর ধার্য করা হত। মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অ-মুসলমানদের জীবন, সম্পত্তি ও ধর্মস্থাপনের জন্য এই কর দিতে হত। সিন্ধুতে প্রথম জিজিয়া কর চালু করেন মুহাম্মদ বিন কাশিম।

৪. লোদী বংশ কে প্রতিষ্ঠা করেন?

(a) বহলুল লোদী ✓✓

(b) ইব্রাহিম লোদী

(c) সিকন্দর লোদী

(d) দৌলত খাঁ লোদী

Note: লোদী বংশের প্রতিষ্ঠাতা হলেন বহলুল লোদী। লোদী বংশের সময়কাল ১৪৫১-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। লোদী বংশের শ্রেষ্ঠ সুলতান ইব্রাহিম লোদী।

৫. সুলতানি যুগের আকবর কাকে বলা হয়?

(a) ফিরোজ শাহ তুঘলক ✓✓

(b) আলাউদ্দিন খলজি

(c) ইলতুৎমিস

(d) মুহাম্মদ বিন তুঘলক

Note: তাঁকে সুলতানি যুগের আকবর বলেছেন ঐতিহাসিক হেনরী এলিয়ট। ফিরোজ শাহ তুঘলকের সিংহাসন আরোহণ প্রমাণ করে রক্তের দাবী অপেক্ষা যোগ্যতার দাবি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

৬. ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন?

(a) মুহাম্মদ বিন তুঘলক ✓✓

(b) শেরশাহ

(c) আলাউদ্দিন খিলজি

(d) আকবর

৭. বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল?

(a) হাম্পি ✓✓

(b) বিজাপুর

(c) মাইশোর

(d) কাঞ্চিপুরম

Note: হাম্পি নগরী কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। হরিহর ও বুক্কা ছিলেন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়।

৮. বিখ্যাত গোলকুণ্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত?

(a) তেলেঙ্গানা ✓✓

(b) কর্নাটক

(c) মধ্যপ্রদেশ

(d) বিহার

Note: কাকতীয় শাসনকালে এই দুর্গটি নির্মিত হয়। এটি কুতুবশাহী বংশের রাজধানী ছিল।

৯. ‘তালিকোটার যুদ্ধ’ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়?

(a) ১৫৬৫ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৫২৬ খ্রিস্টাব্দে

(c) ১৫৫৬ খ্রিস্টাব্দে

(d) ১৫৭১ খ্রিস্টাব্দে

Note: ১৫৬৫ খ্রিস্টাব্দে ২৩ শে জানুয়ারি তালিকোটার যুদ্ধ হয়েছিল। বিজয়নগরের সম্রাট রামরায়ের রাজত্বকালে বাহমনি রাজ্যের উত্তরসূরী পাঁচটি সুলতানি রাজ্য (আহম্মদনগর, বিজাপুর, বেরার, গোলকুণ্ডা, বিদর) জোট বেঁধে বিজয়নগর আক্রমণ করে। ১৫৬৫ খ্রিস্টাব্দে ২৩ শে জানুয়ারি তালিকোটার যুদ্ধে পাঁচটি সুলতানের মিলিত শক্তির কাছে রাম রায়ের নেতৃত্বে বিজয়নগর বাহিনী ধ্বংস হয় এবং এই যুদ্ধে রামরায় নিহত হন। এই যুদ্ধ ‘রাক্ষসতঙ্গড়ি’ বা ‘বানিহাটির’ যুদ্ধ নামেও পরিচিত।

১০. বাংলাতে কে আদিনা মসজিদ নির্মাণ করেন?

(a) সিকান্দার শাহ ✓✓

(b) মামুদ শাহ

(c) ইলিয়াস শাহ

(d) আজম শাহ

Note: ইলিয়াস শাহের পর সিকান্দার শাহ বাংলার সিংহাসনে বসেন। তিনি ১৩৬৪ খ্রিস্টাব্দে বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন।

১১. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?

(a) গিয়াসউদ্দিন মামুদ শাহ ✓✓

(b) গিয়াসউদ্দিন আজম শাহ

(c) সামসউদ্দিন ইলিয়াস শাহ

(d) রুকুনউদ্দিন বারবক শাহ

Note: হোসেন শাহি বংশের সম্রাট নসরৎ শাহের মৃত্যুর পর তাঁর পুত্র গিয়াসউদ্দিন মামুদ শাহ (১৫৩৩-৩৮ খ্রিঃ) সিংহাসন দখল করেন। ১৫৩৮ খ্রিস্টাব্দ নাগাদ শেরশাহ বাংলা আক্রমণ করেন। এতে গিয়াসউদ্দিন সিংহাসন চ্যুত হয় ও হোসেন শাহ বংশের পতন হয়।

১২. মহম্মদ আদিল শাহের গোল গম্বুজ কোথায় অবস্থিত?

(a) বিজাপুর ✓✓

(b) দিল্লি

(c) আগ্রা

(d) এলাহাবাদ

Note: গোল গম্বুজ ভারতের বৃহত্তম গম্বুজ। এটি কর্নাটকের বিজাপুরে অবস্থিত। ১৬২৬ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৬৫৬ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ হয়।

১৩. ‘জনম সখী’ কার আত্মজীবনী?

(a) গুরু নানক ✓✓

(b) গুরু হরগোবিন্দ সিং

(c) গুরু তেগবাহাদুর

(d) গুরু অর্জুনদেব

Note: শিখ ধর্মের প্রবর্তক গুরুনানক ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ধর্মপ্রচারক। লাহোরের তালবন্দি গ্রামে ১৪৬৯ খ্রিস্টাব্দে ক্ষত্রিয় পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর শিষ্যরা ‘শিখ’ নামে পরিচিত। শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থসাহেব।

১৪. কোন শিখ গুরু খালসা প্রথার প্রবর্তন করেন?

(a) গুরু গোবিন্দ সিং ✓✓

(b) গুরু অর্জুন দেব

(c) গুরু তেগ বাহাদুর

(d) গুরুনানক দেব

Note: গুরু তেগবাহাদুরের পুত্র গোবিন্দ সিং দশম গুরুর পদ লাভ করেন। গুরু গোবিন্দ সিং ১৬৯৯ খ্রিস্টাব্দে খালসা বা সামরিক ভাতৃসংঘ প্রতিষ্ঠা করেন এবং পাঞ্জাবের পার্বত্য অঞ্চলে শিখরাজ্য স্থাপনের পরিকল্পনা করেন।

১৫. রামচরিতমানস-এর রচয়িতা হলেন —

(a) তুলসীদাস ✓✓

(b) জয়দেব

(c) কালিদাস

(d) হরিসেন

Note: তুলসীদাস মুঘল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। রামানন্দের শিষ্য নরহরিদাসের কাছে তুলসীদাস ভক্তিবাদের দীক্ষা গ্রহণ করেছিলেন।

16. ‘Grand Trunk Road’ কে নির্মাণ করেছিলেন?(a) শেরশাহ ✓✓

(b) আকবর

(c) অশোক

(d) সমুদ্রগুপ্ত

Note: ‘Grand Trunk Road’ নির্মাণ করেছিলেন শেরশাহ। এটি ‘সড়ক-ই-আজম’ নামেও পরিচিত। এর দৈর্ঘ্য 2,400 কিমি। সিন্ধু থেকে ঢাকার সোনারগাঁও পর্যন্ত এটি বিস্তৃত ছিল।

১৭. কত সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?

(a) ১৫২৬ সালে ✓✓

(b) ১৫৭৮ সালে

(c) ১৬৩৪ সালে

(d) ১৬৯৩ সালে

Note: দিল্লির সন্নিকটে (বর্তমান হরিয়ানায়) পানিপথের প্রান্তরে সুলতান ইব্রাহিম লোদী ও বাবরের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ (২১ মে ১৫২৬) নামে পরিচিত। এই যুদ্ধে বাবর জয়লাভ করেন এবং জয়লাভের পরেই বাবর দিল্লি ও আগ্রা দখল করেন। নিজেকে ‘দিল্লির বাদশা’ বলে ঘোষণা করেন এবং মসজিদে নিজের নামে ‘খুৎবা’ পাঠ করান।

১৮. ‘হুমায়ুননামা’ কে রচনা করেছিলেন?

(a) গুলবদন বেগম ✓✓

(b) আবুল ফজল

(c) হামিদাবানু বেগম

(d) কাফির খাঁ

Note: ‘হুমায়ুননামা’ গুলবদন বেগমের রচিত একটি গ্রন্থ। যা থেকে হুমায়ুনের জীবন বৃত্তান্ত জানা যায়। ১৯০২ খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশ পায়।

১৯. কোন মুঘল শাসক মুঘল রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?

(a) শাহজাহান ✓✓

(b) ঔরঙ্গজেব

(c) জাহাঙ্গীর

(d) বাহাদুর শাহ

Note: শাহজাহান আগ্রাতে শিসমহল নির্মাণ করেন। ১৬৪৮ খ্রিস্টাব্দ থেকে দিল্লির ‘লালকেল্লা’ ছিল পরবর্তী দুই শতক ধরে মুঘল শাসনের কেন্দ্রস্থল।

২০. ১৭৬১ সালে পানিপথের যুদ্ধে কে পরাজিত হয়?

(a) মারাঠা ✓✓

(b) নাদির শাহ

(c) আহমেদ শাহ আবদালী

(d) ইংরেজ কোম্পানি

Note: ১৭৬১ খ্রিস্টাব্দে মারাঠা বাহিনী ও আফগানিস্তানের সম্রাট আহম্মদ শাহ আবদালীর মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মারাঠা বাহিনী আফগানিস্তানের সম্রাট আহম্মদ শাহ আবদালীর হাতে পরাস্ত হয়। মারাঠাদের পরাজয়ে বালাজী বাজীরাও ভগ্ন হৃদয়ে ১৭৬১ খ্রিস্টাব্দের ২৩ শে জুন মারা যান।

২১. ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কার কাছ হতে ‘সনদ’ লাভ করেছিল?

(a) রানী এলিজাবেথ ✓✓

(b) রানি ভিক্টোরিয়া

(c) প্রথম চার্লস

(d) প্রথম জেমস

Note: লন্ডনে গঠিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহারানী এলিজাবেথের কাছ থেকে ১৫ বছরের জন্য প্রাচ্যদেশে বাণিজ্যের অধিকার পায়। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো ১৬১৫ সালে মোগল দরবারে জাহাঙ্গীরের আমলে আসেন।

২২. ভাস্কো-দা-গামা ভারতে প্রথম কোন বন্দরে পা দেয়?

(a) কালিকট ✓✓

(b) কোচিন

(c) গোয়া

(d) সুরাট

Note: ১৪৯৮ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পোর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামার আগমনের পর থেকে ভারতে পোর্তুগিজদের বাণিজ্যের সূচনা হয়। পশ্চিম ভারতে ইংরেজদের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল সুরাট ।

২৩. বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়?

(a) আকবর ✓✓

(b) শাহজাহান

(c) ইব্রাহিম লোদী

(d) ঔরঙ্গজেব

Note: আকবর দাক্ষিণাত্য বিজয়ের স্মারক হিসাবে ১৬০২ খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ‘বুলন্দ দরওয়াজা’ নির্মাণ করেন। এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৭৬ ফুট উঁচু। এটি রক্তাভ বেলেপাথরে তৈরি।

২৪. দিল্লির মোতি মসজিদ কোন মুঘল শাসক নির্মাণ করেন?

(a) ঔরঙ্গজেব ✓✓

(b) হুমায়ুন

(c) আকবর

(d) শাহজাহান

Note: ঔরঙ্গজেব আনুমানিক ১৬৫৯-১৬৬০ খ্রিস্টাব্দে দিল্লির মোতি মসজিদ নির্মাণ করে। শাহজাহান আগ্রার মোতি মসজিদ নির্মাণ করেছিলেন।

২৫. কোথায় হরমন্দির সাহিব নামক স্বর্ণমন্দিরটি অবস্থিত?

(a) অমৃতসর ✓✓

(b) জলন্ধর

(c) পাতিয়ালা

(d) লুধিয়ানা

Note: হরমন্দির সাহিব বা স্বর্ণমন্দির অমৃতসরে অবস্থিত। এটি শিকদের পবিত্র তীর্থস্থান। গুরু রামদাস মোগল সম্রাট আকবরের সংস্পর্শে আসেন। ধর্মতত্ত্বে তাঁর গভীরতা, ত্যাগ ও কৃচ্ছ্রতায় মুগ্ধ হয়ে আকবর অমৃতসরের একটি পুষ্করিণীসহ কিছু জমি তাঁকে দান করেন। রামদাস এইস্থানে অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির অর্থাৎ হরমন্দির সাহিব প্রতিষ্ঠা করেন।





Others News

ভারতের ইতিহাস - ২

ভারতের ইতিহাস - ২


26. বঙ্গ-ভঙ্গ রদ হয়েছিল

    (A)  1905    

(B)  1906    

 (C)  1911   

D)  1909

 

27. খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে / কারা দিয়েছিলেন ?

   (A)  সৈয়দ আহমেদ 

  (B)  ইকবাল    

 (C)  মহম্মদ আলি ও সৌকত আলি  

  (D)  রহমত আলি

 

28. কে প্রথম ‘ভারতের গভর্ণর জেনারেল’ উপাধি প্রাপ্ত হন ?

    (A)  লর্ড ক্লাইভ  

   (B)  স্যার জন শোর  

   (C)  ওয়ারেন হেস্টিংস  

  (D)  লর্ড কর্ণওয়ালিশ

 

29. চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল

 (A) 1211  খ্রীঃ   

 (B) 1221 খ্রীঃ    

(C) 1399 খ্রীঃ    

(D) 1526 খ্রীঃ

 

30. শের-ই পাঞ্জাব কাকে বলা হয় ?

     (A)  রণজিৎ সিং   

  (B)  অমর সিং     

(C)  লালা লাজপত রায়   

  (D) ভগৎ সিং

 

31. আদিগ্রন্থ কী ?

    (A)  শিখদের একটি ধর্মীয় পুস্তক    

(B)  মানুষের ব্যবহারের মৌলিক বিধি সমন্বিত একটি পুস্তক

     (C)  মধ্যযুগের ব্যবহারের শাসকদের জন্য একটি পুস্তক  

  (D)  উপরের কোনোটিই নয় 

 

32. ‘বাঘা যতীন’ নামে কে পরিচিত ছিলেন ? 

   (A)  বাঘা যতীন দাস 

  (B)  যতীন্দ্রনাথ মুখার্জী   

(C)  যতীন্দ্রমোহন সেনগুপ্ত    

(D) উপরের কোনোটিই নয় 

 

33. নিখিল ভারত হোমরুল লীগ -এর প্রতিষ্ঠাতা ছিলেন 

   (A)  অ্যানি বেসান্ত    

(B)  মহিলাল নেহরু 

   (C)  বি.আর.আম্বেদকর    

(D) সরোজিনী নাইডু

 

34. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল ?  

   (A) 1908  

  (B) 1909

    (C) 1918 

  (D) 1919

 

35. শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল

   (A)  1672 খ্রীঃ   

(B)  1673 খ্রীঃ 

   (C) 1674 খ্রীঃ    

(D)  1975 খ্রীঃ

 

36. শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ? 

 

    (A) লর্ড মেয়ো    

(B)  লর্ড হার্ডিঞ্জ   

(C)  লর্ড নর্থব্রুক 

  (D) লর্ড লিটন

 

 

37. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

    (A) দাদাভাই নৌরজী    

(B)  বদরুদ্দিন তায়েরজী     

  (C)  ডব্লিউ সি. ব্যানার্জি 

  (D) ফিরোজশা মেহতা

 

38. কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন ?

    (A) রয়্যাল টাইটেলস অ্যাক্ট, 1876  

  (B) অ্যাক্ট অফ 1858   

  (C)  কাউন্সিল অ্যাক্ট,  1861    

(D) অ্যাক্ট অফ 1872

 

39. আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বকসী বলা হত ?

    (A)  শহরের শাসন ব্যবস্থায় ভারপ্রাপ্ত কর্মচারীকে

    (B)  সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে

    (C)  একজন শাসনতান্ত্রিক / কার্যনির্বাহী কর্মচারীকে

    (D)  এদের কাউকেই নয় 

 

40. ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল

    (A)  1757  খ্রীঃ     

(B) 1765 খ্রীঃ    

  (C)  1772 খ্রীঃ   

  (D)  1784 খ্রীঃ

 

41. ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন

    (A)  ভাগিনী নিবেদিত   

  (B) অ্যানি বেসান্ত    

 (C)  মাদাম কামা  

  (D) মাতঙ্গিনী হাজরা

 

42. ‘খুতবা’ কি ?  

    (A) শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ

    (B)  রাজাদেশ   

  (C)  রাজার দেওয়া শাস্তি 

  (D) উপরের কোনটিই নয়

 

43. কলকাতার মেডিক্যাল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?

    (A) 1829 খ্রীঃ    

 (B) 1835 খ্রীঃ    

(C) 1858 খ্রীঃ  

  (D) 1884 খ্রীঃ

 

44. নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তাঁর পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন ।

    (A) হুমায়ুন   

  (B)  শেরশাহ    

  (C)  বাবর    

(D) এঁদের কেউই নন

 

45. গাঙ্গুবাঈ হাঙ্গল ছিলেন ––- ঘরানার শিল্পী । 

    (A) আগ্রা  

   (B) গোয়ালিয়র   

  (C) মেওয়াট 

  (D) কিরানা

 

46. কে কলকাতা ‘ভারতসভা’ (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন) স্থাপন করেছিলেন ?   

    (A) ডব্লু.সি.ব্যানার্জি  

   (B) এস.এন.ব্যানার্জি    

  (C) সুভাষচন্দ্র বসু    

  (D) চিত্তরঞ্জন দাশ

 

*

47. গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?

      (A) আমেরিকা  1913  

  (B) ইংল্যান্ড  1917   

(C) ডেনমার্ক  1921    

(D) স্কটল্যান্ড  1925

 

48. ছোটনাগপুরের মালভূমি এই শিলায় গঠিত

    (A) প্রাচীন আগ্নেয়া শীলা ও রুপান্তরিত শীলা

     (B) পাললিক শীলা    

  (C) পলিমাটি   

   (D) লাভাপ্রবাহ

 

49. আসিফ আলি জারদারীর রাজনৈতিক দলের নাম 

   (A) পাকিস্তান মুসলিম লীগ  

  (B) পিপলস ন্যাশনাল পার্টি    

  (C)  ন্যাশনাল ফোরাম অফ পাকিস্তান    

 (D) পাকিস্তান পিপলস পার্টি

 

50. সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষনা করেন ?

    (A) ভাইসরয় লর্ড মাউন্টব্যাটন  

    (B) ব্রিটিশ প্রধান মন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড   

   (C) লর্ড লিটন     

(D) এ.বি. আলেকজান্ডার