ভারতের ভূগোল – Indian Geography
---
1. বৃষ্টিচ্ছায়া (Rain Shadow) অঞ্চল দেখা যায়
(A) প্রতিবাত ঢাল বরাবর (Windward Slope)
(B) অনুবাত ঢাল বরাবর (Leeward Slope)
(C) পাহাড়ের শীর্ষদেশে
(D) পাহাড়ের পাদদেশে
Ans : [B] অনুবাত ঢাল বরাবর (Leeward Slope)।
2. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণীঝড়কে বলে
(A) টাইফুন
(B) হারিকেন
(C) সাইক্রোন
(D) টর্নাডো
Ans : [A] টাইফুন।
3. আগ্নেয় শিলা, পাললিক শিলায় পরিণত হয়
(A) শীতলীকরণ ও কঠিনীভবন-এর ফলে
(B) ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহণ ও সঞ্চয়-এর ফলে
(C) তাপের প্রভাবে
(D) উপরের কোনোটিই নয়
Ans : [B] ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহণ ও সঞ্চয়-এর ফলে।
4. GMT এবং IST এর মধ্যে পার্থক্য হল
(A) 6 ঘণ্টা 30 মিনিট
(B) 4 ঘণ্টা 30 মিনিট
(C) 2 ঘন্টা 30 মিনিট
(D) 5 ঘণ্টা 30 মিনিট
Ans : [D] 5 ঘণ্টা 30 মিনিট।
5. ভারতে ‘Coastal Regulation Zones’ সনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুনাকের উপর ভিত্তি করে :
(A) জোয়ারের উচ্চতা
(B) সমুদ্রের স্তর বৃদ্ধি
(C) জলের গভীরতা
(D) সমুদ্র তালের উচ্চতা
Ans : [A] জোয়ারের উচ্চতা।
6. নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশী ?
(A) পশ্চিমবঙ্গ
(B) মহারাষ্ট্র
(C) উত্তরপ্রদেশ
(D) বিহার
Ans : [D] বিহার।
7. গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয়
(A) মোহনার মাধ্যমে
(B) ব-দ্বীপের মাধ্যমে
(C) পাখির পায়ের মত মোহনার মাধ্যমে
(D) উপরের কোনটিই নয়
Ans : [B] ব-দ্বীপের মাধ্যমে।
8. নাগার্জুনাসার বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত :
(A) কৃষ্ণা
(B) কাবেরী
(C) তুঙ্গভদ্রা
(D) সোন
Ans : [A] কৃষ্ণা।
9. ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়
(A) লাক্ষাদ্বীপে
(B) দমন ও দিউ-এ
(C) সুন্দরবনে
(D) নর্মদা নদীর মোহনায়
Ans : [A] লাক্ষাদ্বীপে।
10. ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত :
(A) ঝিলাম
(B) শতদ্রু
(C) বিপাশা
(D) সিন্ধু
Ans : [B] শতদ্রু।
11. পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘ নামে নিমোক্ত সালে ঘোষনা করা হয়েছে ?
(A) 1999
(B) 1989
(C) 1979
(D) 1969
Ans : [A] 1999।
12. সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে
(A) সমুদ্রতলের প্লেটের সঞ্চালনে
(B) সমুদ্রতলের অগ্নুৎপাত
(C) জোয়ারের পরিবর্তন
(D) উপরের কোনটিই নয়
Ans : [A] সমুদ্রতলের প্লেটের সঞ্চালনে।
13. হিমালয় হচ্ছে
(A) ভঙ্গিল পর্বত
(B) স্তুপ পর্বত
(C) অবশিষ্ট পর্বত
(D) টেবিল ল্যান্ড
Ans : [A] ভঙ্গিল পর্বত।
14. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত
(A) সার
(B) লোকোমোটিভ
(C) লোহা ও ইস্পাত
(D) উপরের কোনটিই নয়
Ans : [B] লোকোমোটিভ।
15. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ?
(A) নাগাল্যান্ড
(B) মণিপুর
(C) অসম
(D) অরুণাচল প্রদেশ।
Ans : [D] অরুণাচল প্রদেশ।।
16. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত—
(A) তরাই ও ডুয়ার্স
(B) বারেন্দ্রভূমি
(C) দিয়ারা
(D) বাগরী ।
Ans : [A] তরাই ও ডুয়ার্স।
17. ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—
(A) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
(B) জলবিদ্যুৎ উত্পাদনের জন্য
(C) চাষের জমিতে জল সরবরাহের জন্য
(D) উপরের কোনটিই নয় ।
Ans : [A] হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য।
18. কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ‘ভারতের রূঢ়’ বলা হয় ?
(A) ভিলাই
(B) দুর্গাপুর
(C) রাউরকেল্লা
(D) জামশেদপুর ।
Ans : [B] দুর্গাপুর।
19. ডানকান প্রণালী’ নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?
(A) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
(C) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
(D) আমিনদিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ ।
Ans : [B] দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান।
20. নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?
(A) লেগুন
(B) গিরিখাত
(C) চ্যুতি
(D) মিয়েন্ডার ।
Ans : [D] মিয়েন্ডার ।।
21. সতীশ ধাওয়ান’ মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ?
(A) শ্রীহরিকোটা
(B) তারাপুর
(C) হায়দ্রাবাদ
(D) চাঁদিপুর ।
Ans : [A] শ্রীহরিকোটা।
22. নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ?
(A) লোহিত মৃত্তিকা
(B) রেগুর মৃত্তিকা
(C) পলল মৃত্তিকা
(D) ল্যাটেরাইট মৃত্তিকা ।
Ans : [B] রেগুর মৃত্তিকা।
23. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
(A) ভারত ও পাকিস্তান
(B) ভারত ও চিন
(C) ভারত ও নেপাল
(D) ভারত ও বাংলাদেশ ।
Ans : [B] ভারত ও চিন।
24. নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) গুজরাট
(C) হরিয়ানা
(D) কেরালা ।
Ans : [A] অন্ধ্রপ্রদেশ।
25. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
(A) হিমালয় পর্বত
(B) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
(C) আরাবল্লী পর্বত
(D) শিবালিক পর্বত ।
Ans : [C] আরাবল্লী পর্বত।
26. হলদিয়া একটি —
(A) পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
(B) গভীর সমুদ্রের মত্স্যচাষ কেন্দ্র
(C) লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র
(D) কারিগরি শিল্পকেন্দ্র ।
Ans : [A] পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র।
27. তিন বিঘা করিডর’ যোগ করেছে —
(A) ভারত ও পাকিস্তানকে
(B) ভারত ও চিনকে
(C) ভারত ও ভুটানকে
(D) ভারত ও বাংলাদেশকে
Ans : [D] ভারত ও বাংলাদেশকে।
28. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে—
(A) রেগোলিথ
(B) খাদর
(C) রেগুর
(D) ভাবর
Ans : [C] রেগুর।
29. ভারতের ‘ল্যাটারাইটিক’ মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন—
(A) লৌহ কণায় সমৃদ্ধ
(B) ‘হিউমাস’ এ সমৃদ্ধ
(C) ‘ব্যাসল্ট লাভা’ সমৃদ্ধ
(D) ইউরেনিয়াম সমৃদ্ধ
Ans : [A] লৌহ কণায় সমৃদ্ধ।
30. নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত উপত্যকা দিয়ে—
(A) ‘Synclinal’ উপত্যকা
(B) U -আকারের উপত্যকা
(C) চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা
(D) ব-দ্বীপ
Ans : [C] চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা।