মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনছে তৃণমূল

25th July 2023 1:38 pm সংবাদ
মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনছে তৃণমূল


News: মণিপুর নিয়ে রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে নিন্দাপ্রস্তাব আনছে তৃণমূল। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে মণিপুর নিয়ে নিন্দাপ্রস্তাব আনা হবে বলে সোমবার জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাল্টা সরব বিজেপি-ও।

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর নিয়ে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তা নিয়ে নিন্দাপ্রস্তাব আনতে চলেছে তৃণমূল সরকার। এ প্রসঙ্গে সোমবার শোভনদেব বলেন, ‘‘বিধানসভায় প্রস্তাব আনা হবে। গোটা দেশের সঙ্গে আমরাও দুঃখিত। মহিলা, শিশুদের উপর অত্যাচার চলছে। তাঁরা আমাদের দেশেরই নাগরিক। যাঁরা আক্রমণ করছেন, তাঁরাও দেশের নাগরিক। এটা দুর্ভাগ্যজনক।’’ এর পরেই কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ভূমিকা দুর্ভাগ্যজনক। একটা রাজ্যের মহিলাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী দু’-আড়াই মিনিটের জন্য মুখ খুলেছেন। অন্য বিষয়ে উনি খুবই সক্রিয়। অথচ এই ব্যাপারে সক্রিয় নন কেন, এটা ভাবাচ্ছে। নারী নির্যাতনের ঘটনা যে কোনও ভারতীয়ের কাছে লজ্জার।’’ অন্য কোনও রাজ্যের সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন শোভনদেব। তিনি বলেন, ‘‘মণিপুরের পরিস্থিতির সঙ্গে রাজ্যের কোনও ঘটনার তুলনা করা যায় না।’’





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।