এস এস সি লাইব্রেরিয়ান ২০১০ এর প্রশ্ন উত্তর -২

27th July 2023 5:54 pm গ্রন্থাগার বিজ্ঞান
এস এস সি লাইব্রেরিয়ান ২০১০ এর  প্রশ্ন উত্তর -২


প্রশ্নোত্তরে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান- 2

স্কুল সার্ভিস কমিশন ২০১০ পরীক্ষার প্রশ্ন-উত্তর

 

প্রঃ ১১। ডাক সংখ্যা কাকে বলে? এর কয়টি অংশ?

উঃ। যে সংখ্যার দ্বারা মঞ্চে বিন্যস্ত গ্রন্থসমূহের মধ্যে থেকে ঈঙ্গিত গ্রন্থ বিশেষকে সহজে তুলে আনা যায় তাকেই বলা হয় ডাক সংখ্যা। এর দুটি অংশ—একটি হল বর্গসংখ্যা ও দ্বিতীয়টি হল গ্রন্থসংখ্যা।

 

প্রঃ ১২। গ্রন্থাগার সম্প্রসারণ কর্মসূচি বলতে কি বোঝায় ?

উঃ। গ্রন্থাগার সম্প্রসারণমূলক কাজকর্ম হল- পাঠকচক্র ব্যবস্থা করা, সাক্ষরতা ও বয়স্কশিক্ষার ব্যবস্থা করা, বক্তৃতার আয়োজন করা, প্রদর্শনী করা, সাংস্কৃতিক কর্মসূচি ও প্রকাশনার মাধ্যমে।

 

প্রঃ ১৩। পঞ্চ বিধায়কগুলি কি কি?

উঃ। তর্কশাস্ত্রে জাতি, প্রজাতি ও লক্ষণকে বলে বিধেয়ক বা Predicable। এই তিন বিধেয়ক ছাড়া আরও যে দুটি বিধেয়ক আছে তা হল উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। -

 

প্রঃ ১৪। Relative Index কি?

উঃ। একই পদ বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত হয়ে বিভিন্ন বর্গসংখ্যা সৃষ্টি করে। যে নির্ঘণ্টে একটি পদের অধীনে বিক্ষিপ্ত বিষয়-সম্পর্ক একত্র করা হয়, সেই নির্ঘণ্টকে বলে সম্পর্ক-সূচক নির্ঘন্ট বা Relative Index বলে।

 

প্রঃ ১৫। গ্রন্থাগারে কিভাবে পুস্তক অন্তর্ভুক্ত করা হয়?

উঃ। প্রথমে গ্রন্থাগারে কি কি গ্রন্থ কিনতে হবে তার একটি তালিকা প্রস্তুত করতে হবে। এরপর বিভিন্ন প্রকাশকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং যে প্রকাশক সঠিক সময়ে ও সঠিক মূল্যে দিতে পারবে তাকে অর্ডার দিতে হবে। এরপর বই গ্রন্থাগারে এলে তা যাচাই করে নিতে হবে যাতে সব বই সঠিকভাবে পাঠিয়েছে কিনা।

 

প্রঃ ১৬। গ্রন্থাগারে কীভাবে পাঠকদের সময় বাঁচানো যায়?

উঃ। (১) পাঠকদের যথাসম্ভব কম সময়ের মধ্যে পরিষেবা দিয়ে খুশি করতে হবে।

(২) তাকের মধ্যে সঠিক শ্রেণীবিন্যাস রেফারেন্স ব্যবস্থা করতে হবে।

(৩) কম্পিউটারের প্রয়োগের মাধ্যমে পাঠকের সময় বাঁচাতে হবে। (৪) পাঠকের গ্রন্থাগারে আসা ও গ্রন্থাগারের বই ব্যবহারের প্রবণতা বৃদ্ধি করতে

হবে।

 

প্রঃ ১৭। সাংকেতিক চিহ্নের কি কি গুণ থাকা উচিত?

উঃ। (১) সাংকেতিক চিহ্ন সহজবোধ্য এবং স্বতঃস্ফূর্ত। (২) চিহ্ন যতদূর সম্ভব সরল হওয়া উচিত।

(৩) সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়।

(৪) সম্প্রসারণ ক্ষমতা থাকা উচিত।

(৫) স্মৃতি সহায়ক গুণ সম্পূর্ণ হওয়া উচিত।

 

প্রঃ ১৮। পঞ্জিকা ও বর্ষপঞ্জির মধ্যে পার্থক্য কি?

উঃ। পঞ্জিকা–দেশ, জাতি, ঘটনা, বিষয় বা ওই জাতীয় অন্য কিছু সম্পর্কেপ্রয়োজনীয় উপাত্ত এবং পরিসংখ্যানের সার সংকলনকে বলা হয় পঞ্জিকা।

বর্ষপঞ্জি—নির্দিষ্ট একটি বছরে উপাত্ত ও সার সংকলনকে বলা হয় বর্ষপঞ্জি। বিগত কয়েক বছরের ঘটনা ও পরিসংখ্যান নিয়ে তৈরি হয় পঞ্জিকা। কিন্তু একটি

নির্দিষ্ট বছরে তথ্য নিয়ে বর্ষপঞ্জি তৈরি করা হয়।

 

প্রঃ ১৯। RRRLF-এর কার্যাবলীর পরিচয় দাও।

উঃ। RRRLF-এর কার্যাবলী হল – (à§§) পুস্তক ভাণ্ডার গড়ে তুলতে সাহায্য করা। (২) গ্রামে পুস্তক সংরক্ষণ ও ভ্রাম্যমাণ গ্রন্থাগার নির্মাণে সাহায্য করা। (à§©) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাধারণ মানুষের মধ্যে পড়াশুনার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা।

 

প্রঃ ২০। Open Source Software কি?

উঃ। যে Software বিনামূল্যে সব সময় পাওয়া যায় বা ব্যবহার করা যায়। তাকেই One Source Software বলে। অর্থাৎ সব সময়ের জন্য উন্মুক্ত থাকে।





Others News

গ্রন্থাগার বিজ্ঞান প্রশ্ন উত্তর ১২

গ্রন্থাগার বিজ্ঞান  প্রশ্ন উত্তর  ১২


প্রশ্নোত্তরে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান

প্রঃ 331. কোলন ক্লাসিফিকেশন-এ লাইব্রেরি সার্ভিস কোন ফেজ রিলেশনকে বোঝায় ?

উঃ। ২V.

 

প্রঃ 332. সায়েন্স সাইটেশন ইনডেক্স কে শুরু করেন?

উঃ। ই. গ্যারিফিল্ড।

 

প্রঃ 333. রুলস ফর এ ডিকশনারি ক্যাটালগ কে তৈরি করেন?

উঃ। সি. এ. কাটার ।

 

প্রঃ 334. একটি গ্রন্থের আখ্যা, লেখক, প্রকাশক, প্রকাশ স্থান, প্রকাশকাল, পৃষ্ঠা প্রভৃতিকে কী বলে ?

উঃ। বিবলিওগ্রাফিক্যাল ডাটা।

 

প্রঃ 335. সাইটেশন ইনডেক্স কে প্রবর্তন করেন ?

উঃ। সেপার্ড।

 

প্রঃ 336. কাটারস রুলস ফরএ ডিকশনারি ক্যাটালগ প্রথম কবে প্রকাশিত হয় ?

উঃ। ১৮৭৫ সালে।

 

প্রঃ 337. লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং কে তৈরি করে?

উঃ LC.

 

প্রঃ 338, কোনটি কেরালা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়?

উঃ। এ. এল. আই. এস বুলেটিন।

 

প্রঃ 339. ক্যাটালগিং রুলস কে প্রথম তৈরি করেছিলেন?

উঃ। এ. পান্নিজি।

 

প্রঃ 340. সেয়ার্স লিস্ট অব সাবজেক্ট হেডিংস-এর সংকলক কে?

উঃ এম. ই. সেয়া ।

 

প্রঃ 341 AGLIS-এর পূর্বতন নাম কি ছিল?

উঃ। গ্রন্থালয়।

 

342. KWIC ইনডেক্সিং সিস্টেম কে তৈরি করেন?

উঃ। এইচ. পি. লুন।

 

প্রঃ 343. ক্লাসিফায়েড ক্যাটালগ কোড কে তৈরি করেন?

ঊ: S. R. Ranganathan.

 

344. UNITERM ইনডেক্সিং সিস্টেম কে তৈরি করেন?

উঃ এম. টবে।

 

345, ALA কোড কবে প্রথম প্রকাশ হয় ?

উঃ। ১৮৯৩ সালে।

 

346. মার্ক প্রকল্প কে চালু করে?

উঃ Library of Congress.

 

প্রঃ 347, অ্যাংলো-আমেরিকান কোড ফর ক্যাটালগিং প্রথম কবে প্রকাশ হয় ?

উঃ। ১৯০৮ সালে।

 

প্রঃ 348, মার্ক প্রকল্প কবে চালু হয়?

উঃ। ১৯৬৬ সালে।

 

প্রঃ 349, হিস্টোরি অফ ক্যাটালগিং অ্যাণ্ড ক্যাটালগিং মেথডস বইয়ের লেখক

কে?

উঃ। ভি. এম. নরিস।

 

প্রঃ 350. মার্ক কী ?

উঃ। ক্যাটালগিং।

 

351. PRECIS কী ধরনের ইনডেক্সিং সিস্টেম?

উঃ।পোস্ট-কোঅর্ডিনেট।

 

প্রঃ 352. কোন জাতীয় গ্রন্থাগার AACR-1-এর সঙ্গে যুক্ত?

উঃ। লাইব্রেরি অফ কংগ্রেস।

 

353. CCC-র সমান হল ?

উঃ। সাবজেক্ট ক্যাটালগ।

 

প্রঃ 354. কোন সংস্থাটি AACR-1 এর সঙ্গে যুক্ত নয় ?

উঃ। ইণ্ডিয়ান লাইব্রেরি আসোসিয়েশন।

 

প্রঃ 355. পপসি কি?

উই। প্রি-কোঅর্ডিনেট ইনডেক্সিং সিস্টেম।

 

প্রঃ 356. কোন বছরে AACR-1 প্রকাশিত হয় ?

উঃ । ১৯৫৭ সালে।

 

প্রঃ 357. চেইন ইনডেস্কিং কে তৈরি করেন ?

ঊ: S. R. Ranganathan.

 

প্রঃ 358. কত সালে AACR চালু হয়?

উঃ । ১৯০৮ সালে।

 

প্রঃ 359. KWIC ইনডেক্সিং টেকনিক কীসের ভিত্তিতে করা হয়?

উঃ। টাইটেল।