প্রশ্নোত্তরে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান
স্কুল সার্ভিস কমিশন ২০১০ পরীক্ষার প্রশ্ন-উত্তর
প্রঃ ২১। Authority File-এর গুরুত্ব কী ?
উঃ। (১) গ্রন্থকার শীর্ষকের রূপ ও গঠন।
(২) গ্রন্থনাম শীর্ষকের রূপ ও গঠন।
(৩) বিষয় শীর্ষকের শব্দগুচ্ছ নির্বাচন ও গঠন পদ্ধতি।
(৪) কর্পোরেট বডির ক্ষেত্রে কোন নাম ব্যবহৃত হয়েছে।
(৫) প্রতিটি সিদ্ধান্তের উদাহরণসহ রেকর্ড। (৬) ভারতীয় নামের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসৃত হয়েছে।
প্রঃ ২২। ERNET, INFLIBNET, PPBS, SOUL-এর পুরো নাম কী ?
G:| ERNET-Education and Research Network
INFLIBNET-Information and Library Network
PPBS-Planning Programming Budgeting System SOUL-Software for University Libraries
প্রঃ ২৩। তথ্য সংরক্ষণ বলতে কী বোঝ?
উঃ। যে মাধ্যমে তথ্য সংগ্রহ করে তা ব্যবহারের উপযোগী করা হয় তাকে তথ্য সংরক্ষণ বলে।
প্রঃ ২৪। একটি আদর্শ গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্য কী? উঃ। আদর্শ গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্য হল-
(১) গ্রন্থাগার আইন সরল ও সাধারণ হবে।
(২) এটি গ্রন্থাগারের বিকাশের জন্য সহায়ক শর্তাবলী সৃষ্টি করবে।
(৩) এই আইন গ্রন্থাগার পরিষেবাকে বাধ্যতামূলক করবে।
(৪) এই আইন বিনা পয়সায় বই বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে।
প্রঃ ২৫। বিদ্যালয় গ্রন্থাগারের আয়ের উৎস কী ?
উঃ। (১) সরকার দ্বারা প্রাপ্ত অর্থ।
(২) বিভিন্ন পাবলিশার্স দ্বারা প্রাপ্ত অর্থ ও গ্রন্থ।
(৩) বিভিন্ন ধরনের ডোনেশন।
প্রঃ ২৬। ISBD কী ?
উঃ। বিভিন্ন দেশের আকর গ্রন্থপঞ্জিতে গ্রন্থের বিবরণ যাতে একই রূপে এবং প্রথায় প্রদত্ত হয়, তার ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয় সূচীকরণ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সভায়। এই সভায় সুপারিশ প্রকাশিত হয়। এই সুপারিশগত গ্রন্থ বিবরণই হল আন্তর্জাতিক প্রমাণ গ্রন্থ বিবরণ বা ISBD |
প্রঃ ২৭। প্রাক-সমন্বয় ও উত্তর-সমন্বয় সূচি বলতে কি বোঝ?
উঃ। সূচির মাধ্যমে তথ্য খোঁজা হয়। পাঠকের প্রশ্ন কাঠামোর সঙ্গে সূচিকারের দ্বারা গঠিত বিষয়-কাঠামোর মিল হলেই তথ্যকে পাওয়া যায়। পাঠকের নিজের প্রয়োজনমত ধারণার সমন্বয় তথ্য চাওয়াকে বলে প্রাক সমন্বয় সূচি বলে। সূচিকারের মাধ্যমে পাঠকের প্রয়োজনীয় তথ্য পাওয়াকে উত্তর সমন্বয় সূচি বলে।
প্রঃ ২৮। ILA-এর প্রকাশনাগুলির একটি সূচি প্রস্তুত কর।
উঃ। ILA Bulletin, ILA News letter, বিভিন্ন পত্রিকা, ILA Annual Report,
ILA Directory.
প্রঃ ২৯। Soft Copy ও Hard Copy বলতে কি বোঝায়?
উঃ। যখন কোন তথ্যকে কোন কাগজ বা Document-এ লিখে রাখা হয় অর্থাৎ তথ্যের Original form-কে বলা হয় Hard Copy.
Soft Copy যখন এই তথ্য সংস্করণের জন্য কোন CD-disk বা Flopy-তে রাখা হয় তখন তাকে বলে Soft Copy.
প্রঃ ৩০। Digital Divide কী ?
উঃ। Digital Divide বলতে বোঝায়— কোন উন্নত দেশ ও অনুন্নত দেশের মধ্যে যে ধরনের ইলেকট্রনিক জিনিস ব্যবহার করা হয় অর্থাৎ দুই দেশের ইলেকট্রনিক জিনিসের মধ্যে পার্থক্য থাকে তাকে Digital Divide বলে।